নির্দেশিকা: অভিভাবকGuide: Guardians
সারো Shaaro
অভিভাবকদের জন্যFor guardians

সারো: অভিভাবকের ছোট গাইডShaaro: a short guide for guardians

কিছু ইনস্টল করতে হয় না। SMS-এর লিংকেই সব।Nothing to install. Everything is in the SMS link.

আপনার সন্তানের স্কুল সারো চালালে আপনি SMS পাবেন। এই গাইডে লেখা কোন SMS কেন আসে, আর লিংক খুললে কী দেখবেন।If your child's school uses Shaaro, you will get SMS messages. This guide explains why each one arrives and what the link shows.

shaaro.netসংস্করণ ১ · অক্টোবর ২০২৬Version 1 · October 2026hello@shaaro.net
অধ্যায় ১Chapter 1

কোন SMS কেন আসেWhich SMS and why

পাঁচ রকম বার্তা, সব বাংলায়।Five kinds of message, all in Bangla.

SMSSMSকখনWhen
অনুপস্থিতিAbsenceসন্তান স্কুলে না এলে, হাজিরার পাঁচ মিনিটের মধ্যেWithin five minutes of attendance, if your child is absent
বাড়ির কাজHomeworkশিক্ষক চাইলে, সেদিনের কাজ এক লাইনেWhen the teacher chooses, the day's work in one line
রেজাল্টResultপ্রধান শিক্ষক রেজাল্ট অনুমোদন দিলেWhen the head teacher approves the results
নোটিশ ও পরীক্ষার রুটিনNotices and exam routineস্কুল জানাতে চাইলেWhen the school wants you to know
ফিFeesবেতন বা ফি বাকি থাকলে, পেমেন্ট লিংকসহWhen fees are due, with a payment link
💡

SMS বন্ধ করতে চাইলে উত্তরে STOP লিখে পাঠান। আর কোনো বার্তা যাবে না।

To stop messages, reply STOP. No more will be sent.

অধ্যায় ২Chapter 2

লিংক খুললেOpening the link

লগইন লাগে না। সাধারণ ফোনেও খোলে।No login. Opens on a basic phone.

SMS-এর লিংকে ট্যাপ করলে আপনার সন্তানের পাতা খোলে: এই মাসের হাজিরা, সর্বশেষ রেজাল্ট, রিপোর্ট কার্ড, সামনের তারিখ আর বাড়ির কাজ। পাতাটা খুব হালকা, কম নেটেও খোলে।

Tap the link in the SMS and your child's page opens: this month's attendance, the latest result, the report card, coming dates and homework. The page is very light and opens on a weak signal.

ছবি ১.Figure 1. অভিভাবকের পাতা। সবুজ উপস্থিত, লাল অনুপস্থিত, হলুদ দেরি।The guardian page. Green present, red absent, yellow late.

আপনি শুধু নিজের সন্তানের তথ্য দেখেন। মেধাক্রম বা অন্য শিক্ষার্থীর কিছু দেখানো হয় না। প্রশ্ন থাকলে নিচের স্কুলে ফোন চাপুন।

You see only your own child's information. No rank and nothing about other students. For questions, press Call school at the bottom.

ফি দিতে হলে লিংকে চাপ দিয়ে বিকাশ, নগদ বা কার্ডে দিন। রসিদ ফোনেই আসে।

To pay fees, tap the link and pay by bKash, Nagad or card. The receipt comes to your phone.